(যেখানে শুক্রবার উপাসনা হয় সেখানেও এই পদ্ধতি ব্যবহার করা যাবে।)
নিচের আহবান বাণী অথবা অন্য বাক্য বলে পরিচালক উপাসনা আরম্ত করবেন)
অদ্য সদাপ্রভুর কৃত দিন। আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করব। (গীতসংহিতা
১১৮ঃ ২৪
পর্বদিনঃ উঠ দীপ্তিমতী হও, কেননা তােমার দীপ্তি উপস্থিত, সদাপ্রভুর প্রতাপ তামাদের উপরে উদিত হল।
যিশাইয় ৬০: ১
এখানে পাপস্বীকার করা যেতে পারে
হে প্রভু আমাদের মুখ খুলে দাও
আমরা তোমার গুণকীর্তন করব।
পিতা ও পুত্র ও পবিত্র আত্মার মহিমা হোক।
আদিতে যেমন তেমনি এখন ও চিরকাল। আমেন।
গীতসংহিতা ৯৫: ১-৭ পাঠ করা যেতে হবে।৫ভর উদ্দেশ্যে গান করি: আমাদের ত্রাণশৈলের উদ্দেশ্যে
জয়ধ্বনি করি।
২. আসুন, ধন্যবাদসহ তার সামনে যাই : সংগীত দ্বারা আমাদের আনন্দ
প্রকাশ করি।
৩. কারণ, প্রভূ মহান ঈশ্বর : তিনি সকল দেবতার উপরে মহান রাজা।
৪. পৃথিবীর গভীর স্থানসমূহ তাঁর হাতে : পর্বতগণের চূড়া তাঁরই।
৫. সমুদ্র্র তাঁর, তিনিই তা সৃষ্টি করেছেন : তাঁরই হাত স্থলভূমি নির্মাণ করেছে।
৬. আসুন, আমরা ভজনা ও প্রণিপাত করি : আমাদের সূৃষ্টিকর্তা প্রভূর সামনে জানুপাত করি।
৭. কারণ, তিনিই আমাদের ঈশ্বর : আমরা তাঁর চরাণির প্রজা এবং তাঁর পালের মেষ।
৮. আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন মরীবায়, যেমন প্রান্তরের মধ্যে মঃসার দিবসে, করিয়াছিলে।
পিতা ও পুত্র ও পবিত্র আত্মার মহিমা হোক।
আদিতে যেমন তেমনি এখন ও চিরকাল। আমেন।
অথবা
পুনরুত্থান দিন থেকে পঞ্চাশত্তমী দিন পর্যন্ত পুনরুত্থানের স্তোত্র বলা যায়
পুনরুত্থানের স্তোত্র
১ করি : ৭-৮; রোমীয় ৬: ৯-১১; ১ করি: ১৫: ২০-২২
১. খ্রীষ্ট আমাদের পরিত্রাতা, আমাদের জন্য উৎসর্গীকৃত : সুতরাং আসুন আমরা পর্বটি পালন করি।
২. পুরাতন খামির হিংসা বা অধর্মের খামির দ্বারা নয় : কিন্তু সরলতা ও সত্যস্বরূপ খামি-বিহীন রুটি দিয়ে।
৩. মৃতদের মধ্য থেকে পুনরুথিত খ্রীষ্টের মৃত্যু আর কখনোই হবে না : তাঁর উপরে মরণের রইল না আর কোন ক্ষমতা।
৪. মৃত্যুবরণ করে তিনি পাপের পক্ষে একবারই মরলেন ; পুনরুথিত হয়ে তিনি ঈশ্বরের জন্য পুন্জীবিত আছেন।
৫. অনুরূপভাবে তােমরাও পাপের পক্ষে মৃত : এবং যীশু খ্রীষ্টের সাথে ঈশ্বরের জন্য জীবিত, একথা মনে রেখাে।
৬. খ্রীষ্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত : মৃতদের মধ্য থেকে উৎপন্ন প্রথম ফসল।
৭. কারণ মানুষের দ্বারাই যেমন মৃত্যু এসেছিল এ জগতে : তেমনি একজন মানুষের দ্বারাই সম্ভব হল মৃত্যু থেকে পুনরুথান।
৮. আদমের কারণে যেমন সবাই মুত্যমুখে পড়ল : তেমনি খ্রীষ্টের মাধ্যমে সবাই জীবন ফিরে পেল।
তারপরে দিনের নিরধৃপিত গীতসংহিতা পাঠ করা হবে।
প্রত্যেক গীতসংহিতা শেষ হলে বলা যায় :
পিতা ও পূত্রে : ও পবিত্র আত্মার মহিমা হােক।
আদিতে যেমন : তেমনি এখন ও চিরকাল। আমেন।
পুরাতন নিয়ম থেকে পাঠ করা হবে।
তারপরে নিম্ললিখিত খ অথবা গ থেকে একটি স্তোত্র পাঠ করা হবে।
খ). স্তোত্র
১. হে ঈশ্বর ; আমরা তােমার শংসা করি।
২. তুমি প্রভু : আমরা তােমার জয়ধ্বনি করি।
৩. তুমি অনন্ত পিতা ; সমস্ত সৃষ্টি তোমার আরাধনা করে।
৪. স্বর্গ ও স্বর্গবাসীগণ ; করুব ও সরাফগণ সর্বদা তােমার স্তব করে।
৫. পবিত্র, পবিত্র, পবিত্র ঈশ্বর : পরাক্রান্ত ও শক্তিমান তুমি; স্বর্গমর্ত তােমার মহিমায় পরিপূর্ণ।
৬. প্রেরিত শিষ্যদের মহিমাময় সভা : তোমার বন্দনা করে।
৭. ভাববাদীদের মহান সংঘ : তােমার স্তব করে।
৮. শুভ্রবাস সাক্ষী বাহিনী : তোমার স্তুতি করে।
৯. সারা পৃথিবীর মগ্ডলী : তোমার জয়গান গায়।
১০. সর্বশক্তিমান পিতা ; তুমিই মহিমান্তিত।
১১. তােমার একমাত্র পুত্র : সকলের আরাধ্য।
১২. ও পবিত্র আত্মা ; আমাদের সহায় ও পথ নির্দেশক।
১৩. হে খ্রীষ্ট, তুমি মহিযান্বিত রাজা : তুমি পিতার নিত্যস্থায়ী পুত্র।
১৪. আমাদের মুক্তির জন্যে মানুষ হয়ে এলে : কুমারীর গর্ভে জন্ম নিতে হলে না কুষ্ঠিত।
১৫. তমি তাে মত্যুর দর্প চূর্ণ করে : বিশ্বাসীদের জন্য খুলে দিয়েছ স্বর্গ দুয়ার।
১৬. সর্বশক্তিমান পিতার ডান দিকে : তুমি মহিমার আসন গ্রহণ করেছ।
১৭. আমরা বিশ্বাস করি : তুমি আমাদের বিচার করতে ফিরে আসবে।
১৮. প্রভু এসাে, তােমার সেবকদের সাহায্য কর : যাদের তুমি কিনেছ তোমার রক্ত দিয়ে।
১৯. তােমার সাধুদের সঙ্গে : অনন্ত মহিমার অধিকারী কর আমাদের।
অথবা
ত্রিত্বের স্তব
(সুর সহযোগে)
তােমার প্রশংসা করি, তোমায় প্রভু স্বীকার করি,
হে ঈশ-সর্বরশক্তিমান
তুমি হে অনাদি পিতা, সমগ্র পৃথিবী তথা
সেবিছে তোমার চরণ।
১. স্বর্গ ও তাঁর দূতগণ, সমুদয় শক্তিগণ,
কেরূবীম সেরাফীম, ডাকি তাঁরা অবিরাম,
তব নাম করিছে ঘোষণ।
২. পুণ্য পুণ্য পুণ্য রবে, গাহিছে তাঁহারা সবে
স্বর্গ-সেনা প্রভুর কীর্তন।
স্বর্গ মরত ভূমি, পরিপূর্ণ ওহে স্বামী
তোমার গৌরবে অনুক্ষণ।
৩. ধন্য প্রেরিতগণ, সাধু-প্রবাচকগণ
সাক্ষীর তেজস্বী সেনা, তােমার ভক্ত বহুজনা,
তব নাম করিছে কীর্তন।
৪. পবিত্র বিশ্বমণ্ডলী, ডাকে তােমায় পিতা বলি,
অসীম ঈশ্বর মহীয়ান।
এবং আরাধ্য ও সত্য, তােমার একমাত্র পুত্র
ও শান্তিদাতা পবিত্র আত্তন।
গ). সখরিয়ের গীত
১. ধন্য প্রভূ ইস্রায়েলের ঈশ্বর : তিনি এসে আপন সেবকদের মুক্ত করেছেন।
২. নিজ দাস দায়ুদের বংশে ; আমাদের জন্য শক্তিমান এক ত্রাণকর্তাকে উৎপন্ন করেছেন।
৩. তিনি অতীতে পবিত্র ভাববাদীদের মুখ দিয়ে যে কথা বলেছিলেন, সে কথা অনুসারে: যেন আমরা রক্ষা পাই শক্রর হাত থেকে, যারা আমাদের ঈর্ষা করে তাদের কবল থেকে।
8. আমাদের পিতৃপুরুষদের কাছে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন-তিনি আমাদের প্রতি করুণা প্রদর্শন করবেন : এবং আমাদের সঙ্গে তাঁর পবিত্র চুক্তি স্মরণে রাখবেন।
৫. আমাদের পিতুপুরুষ অব্রাহামের কাছে তিনি কথা দিয়েছিলেন: যে শত্রুরক বল থেকে তিনি আমাদের উদ্ধার করবেন।
৬. যেন আমরা নির্ভয়ে তার আরাধনা করতে পারি: এবং তাঁর সাক্ষাতে আজীবন ন্যায়ের পথে পবিত্র জীবনযাপন করতে পারি।
৭. হে বৎস, তুমি পরমেশ্বরের প্রবক্তা আখ্যাত হবে : কারণ প্রভুর অগ্রগামী হয়ে, তুমি প্রস্তুত করবে তাঁর পথ।
৮. তুমি তার সেবকদের কাছে ঘাষণা করবে ; পাপমুক্ত হয়ে তারা লাভ করবে পরিত্রাণ।
৯. আমাদের ঈশ্বরের স্নহ করুণাগুণে : স্বর্গ থেকে নেমে আসবে উষার আলাে।
১০. মৃত্যুর ছায়ায় ও হতাশার অন্ধকারে যারা বাস করছে, তাদের মাঝে তিনি জ্বালিয়ে দেবেন আলো : যেন শান্তির পথে আমরা পরিচালিত হই।
পিতা ও পুত্র ও পবিত্র আত্মার মহিমা হোক।
আদিতে যেমন তেমনি এখন ও চিরকাল। আমেন।
(পরে নিম্নলিখিত একটি স্তোত্র পাঠ করা হবে, বা সুর সহযোগে গান করা হবে)
জুবিলীতে
(সুর সহযোগে, গীত:১০০)
প্রভূতে আনন্দ কর, সব ধরাতল রে।
মহানন্দে প্রেম কীর্তনে পূজ চরণযুগল রে।।
১. জানি প্রভু ঈশ্বর পিতা, তিনি মােদের সৃজন কর্তা রে
আমরা তাঁরই, তাঁরই প্রজা, তাঁরই প্রিয় মেষপাল রে।।
২. ধন্যবাদসহ মন্দির দ্বারে, স্তুতিসহ প্রবেশ ভিতরে রে;
প্রশংসা ধন্যবাদ কর, ঐ নামের অনর্গল রে।
৩. কারণ প্রভু মঙ্গময়, চিরদিন করুণাময় রে,
তার বিশ্বস্ততা বংশে বংশে, রহে চিরকাল রে।
৪. পিতা, পুত্র, সদাত্মন, গৌরবময় চিরদিন রে,
আদিতে যেমন, এখন তেমন, চিরকাল রে।
মহোপবাসকালে নিম্নলিখিত স্তোত্র পাঠ করা হবে।
যিশাইয় ৫৫: ৬-১১
১. এখনাে সময় আছে, প্রভুর অনুসন্ধান করার : তাঁকে ডাকো, তিনি আছেন কাছেই।
২. অসাধু তার পথ ত্যাক করুক : অধার্মিক পরিত্যাক করুক তার চিন্তা।
৩. ঈশ্বরের কাছে ফিরে আসুক : যেন তার প্রতি পারেন সদয় হতে।
৪. আমাদের ঈশ্বরের কাছে সে ফিরুক : কারণ তিনি প্রচুররূপে করেন ক্ষমা।
৫. প্রভু বলেন, আমার চিন্তাধারা তোমাদের মতো নয় : কিম্বা আমার পথ তোমাদের হতে ভিন্ন।
৬. পৃথিবী হতে আকাশ-মগ্ডল যত উচু : আমার পথ ও চিন্তা তােমাদের পথ ও চিন্তার চেয়ে তত উন্নত।
৭. বৃষ্টি ও তুষার যেমন ঝরে পড়ে আকাশ থেকে : তা ধরণীকে সুজলা না করে আর ফেরে না।
৮. এই মর্তভূমি ভরে দেয় ফুল-ফলে : দেয় অন্ন ও আগামী ফসলের বীজ।
৯. তেমনি অব্যর্থ আমার মুখনিঃসৃত বাণী : সফল হয়ে ফেরে আমার কাছে।
১০. আমার উদ্দেশ্য সিদ্ধ করবে সেই বাণী ; সফল করবে আমার নির্দেশিত কাজ।
পিতা ও পুত্র ও পবিত্র আত্মার মহিমা হোক।
আদিতে যেমন তেমনি এখন ও চিরকাল। আমেন।
প্রৈরিতিক বিশ্বাসসূত্র আবৃতি করা হবে।
প্রৈরিতিক বিশ্বাসসুত্র
আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা। এবং তাঁর একমাত্র পুত্র আমাদের প্রভ যীশু খ্রীষ্টে, যিনি পবিত্র আত্তা দ্বারা গর্ভস্থ হলেন, কুমারী মরিয়ম হতে জন্মিলেন, পন্তিয় পীলাতের সময়ে দুঃখভােগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মরলেন ও কবরস্থ হলেন, পরলোকে নামলেন, তৃতীয় দিনে মৃতদের হতে পূনরায় উঠলেন, স্বর্গে আরোহণ করলেন, এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন, তথা হতে জীবিত ও মৃতদের বিচার করতে আসবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র কাথলিক (সার্বজনীন) মগুডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপমোচনে, শরীরের পূনরুথানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন।
উত্তর-প্রত্যুত্তরে প্রার্থনা নিবেদন
(এখানে অন্যান্য ধন্যবাদ ও বিনতি প্রার্থনা যোগ করা যেতে পারে
অথবা
প্রভুর ভোজ পদ্ধতি' থেকে সংক্ষিপ্ত কোন বিনতি প্রার্থনা করা যেতে পারে।
তারপরে প্রার্থনা বই থেকে দিনের নিরূপিত প্রার্থনা এবং নিম্নের একটি প্রার্থনা পারঠ করা হবে।)
রবিবার
হে ঈশ্বর, তােমার পুত্র আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের গৌরবময় পুনরুথানের বিজয় দিনে তুমি আমাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ কর।
এই দিনে তামার উপাসনায় তুমি আমাদের এমন প্রসাদ প্রদান কর যেন, আগামী সপ্তাহে বিশ্বস্তভাবে আমরা তােমার সেবা করার অনুগ্রহ পাই। এই প্রার্থনা করি
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে। আমেন।
পর্বদিন
হে সর্বশক্তিমান ঈশ্বর, অন্ধকারের শক্তি খর্ব করে, আমাদের মধ্যে তােমার মহিমার জ্যােতির আবির্ভাব ঘটাও এবং সকল সাধুদের সঙ্গে আমাদের তােমার অবিনশ্বরতার অংশীদার কর। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিষ্টের নামে। আমেন।
প্রভুর প্রার্থনা
হে আমাদের স্বর্গস্থ পিতা, তােমার নাম পবিত্র বলিয়া মান্য হউক, তােমার রাজ্য আইসুক, তােমার ইচ্ছা, স্বর্গে যেমন, পৃথিবীতেও তেমনি সিদ্ধ হউক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও। আর আমাদের সকল অপরাধ ক্ষমা কর, আমরাও যেমন আমাদের অপরাধীদের ক্ষমা করি। আর আমাদের পরীক্ষায় আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তােমারই। আমেন।
(অতঃপর পরিচালক নিম্নলিখিত প্রারথনা দিয় উপাসনা শেষ করবেন।)
যাঁর শক্তি আমাদের মধ্যে সক্রিয়, যিনি অসাধ্যসাধনে সক্ষম,
যিনি আমাদের যাচনা ও কল্পনার অতিরিক্ত দান করতে সমর্থ, মন্ডলীতে এবং খ্রীষ্ট যীশুর মাধ্যমে পুরুষানুক্রমে যুগে যুগে তাঁরই মহিমা কীর্তিত হােক।
পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে, আমেন।
ইফিষীয় ৩: ২১

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন