রবিবার সন্ধা এবং বিশেষ পর্বদিনের সন্ধার প্রার্থনা
আমাদের প্রার্থনা তােমার সম্মখে সগন্ধি ধপরূপে, আমাদের অঞ্জলি প্রসারণ সান্ধ্য উপহার রূপে সাজান হােক।
(এখানে পাপস্বীকার করা যেতে পারে।)
হে ঈশ্বর শীঘ্র আমাদের উদ্ধার কর:
হে প্রভু সত্বর আমাদের সাহায্য কর।
পিতা ও পুত্র : ও পবিত্র আত্মার মহিমা হােক।
আদিতে যেমন : তেমনি এখন ও চিরকাল। আমেন।
(আহ্বানের গান করা হবে।)
সকলে আনন্দময় আলো একসঙ্গে বলবে।
হে জ্যোতির্ময় পিতা, পবিত্র ও অপার
পুণ্যময় পূর্ণ বিকাশ তামার
যীশু খ্রীষ্ট পূর্ণ দীপ্তির আধার।
সন্ধ্যার আঁধার গাঢ় হয়ে আসে
ক্লান্ত দিবসের অবসান শেষে,
গাই ত্রিত্বের স্তোত্র, আন্দ-ভাষে।
হে জীবন উৎস, জগৎ প্রাণ,
যীশ্ত, ঈশ্বর-সুত, প্রেম নিদান।
গাই মােরা আজ তব গুণগান।
তারপরে দিনের নিরূপিত গীতসংহিতা পাঠ করা হবে।
প্রত্যোক গীতসংহিতার শেষে বা সব গীতসংহিতা শেষ হলে পর বলা যতে পারে।:
পিতা ও পুত্র ও পবিত্র আত্মার মহিমা হোক।
আদিতে যেমন তেমনি এখন ও চিরকাল। আমেন।
পুরাতন নিয়ম থেকে পাঠ করা হবে।
তারপরে নিক্লিখিত স্তোত্র পাঠ বা ধন্যা মরিয়মের গীত গান করা হবে।
ক) ধন্যা মরিয়মের গীত লূক ১: ৪৬-৫৫
১. আমার প্রাণ প্রভুর মহিমা কীর্তন করে : এবং আমার আত্মা আমার ত্রাণেশ্বরে আনন্দ করে।
২. কারণ তাঁহার দাসীর দীনতার প্রতি ; তিনি দৃষ্টিপাত করিয়াছেন।
৩. দেখ যুগানুক্রমে ; সর্বজনে আমাকে ধন্যা কহিবে।
৪. কারণ যিনি শক্তিমান, তিনি আমার প্রতি তাঁহার মহৎ ক্রিয়া, সাধন করিয়াছেন : পবিত্র তাঁহার নাম।
৫. যাহারা তাঁহাকে ভয় করে, তাহাদের উপর ; বংশপরস্পরায় তাঁহার দয়া।
৬. তিনি বাহুবল প্রকাশ করিয়া : অহস্কারীদের চিত্তের কল্পনা ছিন্নভিন্ন করিয়াছেন।
৭. তিনি পরাক্রন্তদিগকে আসনচ্যুত করিয়া : দীনহীনদের উন্নত করিয়ছেন।
৮. তিনি ক্ষুধিতাদিগকে উত্তম দ্রব্যে তৃপ্ত করিয়াছেন : ধনীদের রিক্তহন্তে বিদায় করিয়াছেন।
৯. তিনি অব্রাহাম ও তাঁহার বংশের প্রতি : নিত্য দয়া স্বরণ করিয়া;
১০. আমাদের পিতৃপুরুষগণের প্রতি, স্বীয় অঙ্গীকার অনুযায়ী: নিজ দাস ইস্রায়েলের উপকার করিয়াছেন।
পিতা ও পুত্র : ও পবিত্র আত্মার মহিমা হােক।
আদিতে যেমন : তেমনি এখন ও চিরকাল। আমেন।
অথবা
ধন্যা কুমারী মরিয়মের গীত
সুর ; ফাদার মহেন্দ্র চন্দ্র চক্রব্তী
প্রভু গুণ কীর্তনে রত এ প্রাণ মন
তারক-ঈশ্বরে আত্মা করয়ে রমন।
১. দাসীর দীনতা পানে কৃপাদৃষ্টি তাঁর,
ধন্যা মােরে বাখানিবে নিত্য বিশ্ব-জন।
২. সাধিলা মহতী কীর্তি এ দাসীর পরে,
পবিত্র তাঁহার নাম, তিনি শক্তিমান।
৩. গরবীর দর্পচূর্ণ তাঁরই ভুজবলে,
কৃপা তাঁর যুগে যুগে লভে ভক্তগণ।
৪. সমুন্নত দীনজনে তাঁরই শক্তিগুণে
ভূতলে লুটায় নৃপ হৃত-সিংহাসন।
৫. ক্ষুধাতুরে পরিতূপ্ত করি পরমান্নে
ধনীরে করেন তিনি নিঃস্ব অভাজন।
৬. পিতামহ অব্রাহামে, তাঁরই বংশধরে
করিলা যে অঙ্গীকার ধ্রুব সনাতন।
৭. প্রকাশিত সে করুণা ইস্রায়েল পরে,
দাসের সহায় রূপে তাঁর আগমন।
৮. গাহি পিতা পুত্র জয়, জয় আত্মা পুণ্যময়
চিরযুগ বিশ্বময় একেশ্বর মহীয়ান।
অথবা
ধন্যা মরিয়মের গীত
সুর : রেভা. দানিয়েল সরকার
হে আমার প্রাণ, প্রভূর যশােগান গাহ চিরযুগ ধরি।
আত্মা আমার ডাকে ত্রাণেশ্বর আনন্দে সে নাম করি ।
১. দাসীর দীনতা নেহারি মমতা করিলেন ত্রাণ-গিরি,
আমায় অদ্যাবধি, ধন্যা নিরবধি করে সর্ব নরনারী।
২. যিনি শক্তিমান, অসাধ্য সাধন সাধিলেন কৃপা করি,
তাঁর পুণ্য নাম, গাহ অবিরাম গাহ পরান ভরি।
৩. প্রভু-ভীত যারা, বংশপরম্পরা লভে করুণা তাঁরই,
গর্বিতের গর্ব, একেবারে খর্ব করিলেন শক্তিধারী।
৪. পরাক্রমী যত, সিংহাসনচ্যুত করিলেন ন্যায়কারী,
আরও নম্রজনে, করি কৃপাদানে তুলিলেন হাতে ধরি।
৫. ক্ষুধিত জনে, সুভক্ষ্য দানে তিনি তৃপ্তি দানকারী,
ধনবানগণে, হতাশ প্রাণ দিলেন বিদায় করি।
৬. অব্রাহাম প্রতি, তাঁর বংশ প্রতি প্রতিজ্ঞা স্মরণ করি,
ইস্রায়েলগণে, করুণা প্রদানে তিনি যে সাহায্যকারী।
৭. ডাকি পরম পিতা, পুত্র, পুণ্য আত্মা তাঁহার মহিমা করি,
আদিতে যেমন এখন তেমন অনন্তকাল ধরি।
(নতুন নিয়েম থেকে পাঠ করা হবে)
ক) শিমিয়ােনের গীত
লূক ২: ২৯-৩২
১. হে প্রভু এখন তোমার কথা মতো : তোমার এ দাসকে শান্তিতে বিদায় কর।
২. কারণ আমার নয়নযুগল : তােমার পরিত্রাণ প্রত্যক্ষ করিয়াছে।
৩. যাহা সকল জাতির সম্মুখে : তুমি প্রস্তুত করিয়াছ।
৪. পরজাতিদের দীপ্তিদানার্থ জ্যোতি ; এবং তােমার প্রজা ইস্রায়েলের গৌরব।
পিতা ও পুত্র : ও পবিত্র আত্মার মহিমা হােক।
আদিতে যেমন : তেমনি এখন ও চিরকাল। আমেন।
খ) শিমিয়ানের গীত
সুর : রেভা, দানিয়েল সরকার
প্রভু তব কিম্ককে নিজ বাক্য অনুসারে করিতেছ বিদায় প্রদান
(পরম শান্তিতে রে)
১. জুড়াইল দুনয়ন হেরি তব পরিত্রাণ সর্বজাতি তরে আয়োজন
(সবার ত্রাণের লাগি হে)
২. পরজাতিগণ প্রতি প্রকাশিত ত্রাণজ্যোতি ইস্রায়েলের মহিমা কীর্তন
(আপন লােকের হে)
৩. ডাকি হে পরম পিতা, পুত্র, পবিত্র আত্মা গাই মহিমা প্রতুর চিরদিন।
(চিরযুগ ধরে হে)
Great site
উত্তরমুছুন