Breaking

শনিবার, ৯ জুলাই, ২০২২

সন্ধ্যার প্রার্থনা

 


আহবান বাক্য : (যে কোন একটি)

১। সদাপ্রতু দিনে আপন দয়াকে আদেশ করবেন, রাতে তাঁর       স্তোত্র আমারস সঙ্গী হবে। গীত: ৪২: ৮

২। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল । তিনি সঙ্কাটকালে অতি সুপ্রাপ্ত সহায়। গীত : ৪৬: ১

৩। আমি সদাপ্রভুর কাছে আমার মানত সকল পূর্ণ করব; তাঁর সকল প্রজার সাক্ষাতেই করব। গীত ১১৬:১৪

উত্তর প্রত্যুত্তরে 

পরিচালক : হে ঈশ্বর শীঘ্র আমাদের উদ্ধার কর।

সকলে : হে প্রভু সত্বর আমাদের সাহায্য কর।

পরিচালক : পিতা, পুত্র ও পবিত্র আত্মর মহিমা হােক।

সকলে : আদিতে যেমন, তেমনি এখন ও চিরকাল। আমেন।

পাপস্বীকার

আহ্বান বাক্য ঃ ( নিচের যে কোন একটি )

১। আমি উঠে আমার পিতার কাছে যাব, তাঁকে বলব, পিতা স্বর্গের বিরুদ্ধে এবং আপনার সাক্ষাতে আমি পাপ করেছি; আমি আর আপনার সন্তান হবার যোগ্য নই।  লূক ১৫ঃ ১৮-১৯

২। আমরা যদি আমাদের পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধর্মময় বলে আমাদের পাপ ক্ষমা করবেন এবং সকল অধার্মিকতা হতে আমাদের শুচি করবেন। ১ যোহন ১ঃ ৮-৯

পাপস্বীকার প্রার্থনা

সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার কাছে আমরা স্বীকার করি যে, চিন্তায়, কথায় ও কাজে আমাদের নিজ গুরুতর দৌষে আমরা পাপ করেছি। অতএব আমরা ঈশ্বরের কাছে দয়া ভিক্ষা করি।

সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি দয়া করুন, আমাদের পাপ ক্ষমা করুন, সকল মন্দ হতে আমাদের উদ্ধার করুন, পবিত্র আচরণে সুস্থির ও সবল করুন ও আমাদের অনন্ত-জীবনে লয়ে যান; আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা। আমেন। 

অথবা

২ হে সর্বশক্তিমান ও পরম দয়াময় পিতা, আমরা পথভ্রান্ত মেষের ন্যায় তােমার পথ ত্যাগ করে বিপথে ভ্রমণ করেছি; অতিমাত্রায় নিজ হৃদয়ের কল্পনা ও কামনা অনুসারে আচরণ করেছি; তােমার পুণ্যবিধি লজ্ঘন করেছি; 

যা করণীয় তা করিনি, বরং যা নিষিদ্ধ তা করেছি; আমাদের
আত্মা সর্বাঙ্গে ব্যাধিগ্রস্ত। অতএব হে প্রভু, অধম পাপী যে আমরা, আমাদের প্রতি দয়া কর। 
হে ঈশ্বর, মানুষের কাছে আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা তুমি যে অঙ্গীকার করেছ, তদনুসারে অনুতপ্তজনকে ক্ষমা করে
পুনরায় গ্রহণ কর। 
এবং হে পরম দয়াময় পিতা, তারই অনুরোেধে এ অনুগ্রহ দান কর, যেন এখন হতে আমরা বিশুদ্ধ ও সংযতচিত্তে ধর্মাচরণ
করে তােমার পবিত্র নামের গৌরব সাধনে সমর্থ হই। - আমেন।


(পাপস্বীকার প্রার্থনার পরে পুরোহিত উপস্থিত না থাকলে
সান্তনা বাক্য বলা যেতে পারে)

সান্তনা বাক্য : (নিচের যে কোন একটি)

১  হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে
এস, আমি তামাদের বিশ্রাম দিব। মথি ১১: ২৮

২  ধন্য সেই ব্যক্তি, যার পক্ষে সদাপ্রভু অপরাধ গণনা করেন না, ও যার আত্মায় প্রবঞ্চনা নাই । গীত ৩২: ২

( পূরােহিত উপস্থিত থাকলে পাপমােচন-বাক্য বলবেন )

পাপমােচন বাক্য

(কেবল বিশপ বা পুরোেহিত উচ্চারণ করবেন ।)

সর্বশক্তিমান করুণাময় প্রভূ, তােমাদের/আপনাদের সকল পাপ ক্ষমা করুন এবং তােমাদের/আপনাদের অনুতপ্ত হৃদয় ও সংশোেধিত জীবন দান করুন। প্রভু যীশু খ্রীষ্টের দ্বারা তা হােক। আমেন।

গীতসংহিতা পাঠ

(পাঠের শেষে" পিতা ও পূত্র ও পবিত্র আত্মার মহিমা হাোক। আদিতে যেমন; তামনি এখন ও চিরকাল আমেন"(বলা যেতে পারে।)

শাস্ত্র পাঠ

(পুরাতন বা নতুন নিয়ম থেকে যে কোন একটি বা দু'টি পাঠ করা যেতে পারে। দুটি পাঠ করলে প্রথম পাঠের পরে একটি স্তোত্র করা যেতে পারে।)

ধন্য মরিয়মের গান : গান বই পৃষ্ঠা ২৭-২৯
অথবা শিমিয়োনের গান : গান বই পৃষ্ঠা ৩০

(শাস্ত্রপাঠের শেষে পাঠের বিষয় দুটি কথা ধ্যানের জন্য বলা যেতে পারে)

বিশ্বাসসূত্র

আমি ঈস্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা। এবং তাঁর একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রীষ্টে, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হলেন, কুমারী মরিয়ম হতে জন্মিলেন, পন্তীয় পীলাতের সময়ে পন্তীয় পীলাতের সময়ে দ্বারা গর্ভহ্থ হলেন, 
কুমারী মরিয়ম হতে জন্মিলেন, দুঃখভােগ করলেন, ক্রুশাবদ্ধ হলেন, মরলেন ও কবরস্থ হলেন, পরলোকে
নামলেন; তৃতীয় দিবসে মৃতদের হতে পুনরায় উঠলেন, স্বর্গে আরাোহণ করলেন, এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন; তথা হতে জীবিত ও মৃতদের বিচার করতে আসবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র থলিক (সার্ব্নীন) মগুডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপমোেচনে, শরীরের পুনরুথানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন।


( উত্তর-প্রত্যুত্তরে নিচের প্রার্থনা বা মৌখিক প্রার্থনা অথবা নিম্নের প্রার্থনা করা যেতে পারে )

পরিচালক :  আসুন প্রভুর কাছে প্রার্থনা করি; এই সন্ধ্যা যেন সবার জন্য পবিত্র, শুভ ও শান্তিপূর্ণ হয়। প্রভু তােমার দয়াগুণে,

সকলে : আমাদের প্রার্থনা শুন। 

পরিচালক : তােমার পবিত্র দূতগণ যেন আমাদের সতত শান্তি ও মঙ্গলের পথে পরিচালনা করে। প্রভু তােমার দয়াগুণে,

সকলে : আমাদের প্রার্থনা শুন। 

পরিচালক : আমরা যেন আমাদের পাপ ও অপরাধের ক্ষমা পাই ও সংশােধিত জীবন শুরু করি। প্রভু তােমার দয়াগুণে,

সকলে : আমাদের প্রার্থনা শুন।

পরিচালক : তােমার মণগুলী ও সমস্ত জগতে যেন শান্তি ও সৌভ্রাতৃত্ব আসে। প্রভু তােমার দয়াগুণে,

সকলে : আমাদের প্রার্থনা শুন।
পরিচালক : আমরা যেন তােমার প্রশংসার মাঝে আনন্দ খুঁজে পাই। প্রভু তোমার দয়াগুণে;

সকলে : আমাদের প্রার্থনা শুন।

আমরা যেন তোমার বিশ্বাসে ও ভয়ে এই জীবনের শেষ
পর্যন্ত স্থির থাকি; যাতে খ্রীষ্টের বিচারাসনের সামনে আমাদর দণ্ডাদেশ না হয়
প্রভু তোমার দয়াগুণে;

সকলে : আমাদের প্রার্থনা শুন। 


( বিনতি প্রার্থনার জন্য উপস্থিত এক একজন এক বা একাধিক প্রার্থনার বিষয় প্রভুর কাছে উল্লেখ করতে পারে এবং শেষে প্রভু তোমার দয়াগুণে বললে 'সকলে আমাদের প্রার্থনা শুন' বলে উত্তর দিতে পারে ) 


শান্তি ও বিশ্রামের জন্য প্রার্থনা 

হে স্বর্গস্থ পিতা, সারা দিনে তােমার সকল দয়ার জন্য তােমার ধন্যবাদ করি। দিনের শেষে তােমার সেবকদের সেই শান্তি দান কর, যা এ জগৎ আমাদেরকে দিতে পারে না। সাহায্য কর, আমরা যেন তোমার  আজ্ঞা সকল পালন করি এবং শত্রুর ভয়ে ভীত না হই, কিন্তু শান্তিতে বিশ্রাম লাভ করি। প্রভু যীশুর নামে, আমেন।

নিরাপদ রাতের জন্য প্রার্থনা 

হে প্রভু, আমাদের অন্তরের অন্ধকার দীপ্তিময় করাে, এবং তােমার করুণায় এ রাতের সকল বিপদ-আপদ থেকে আমাদের রক্ষা করো। এ রাত আমাদের
পরিজন, আত্মীয়স্বরজন, বন্ধু ও শুভানুকাঙ্খী সকলের জন্য তােমার অনুগ্রহ দান করাে। দয়া করাে যেন, এ রাতের শেষ পর্যন্ত তােমার রক্ষা আশ্রয়ে থেকে আমরা আগামী দিনের সকালে তোমার প্রশংসা করতে সমর্থ হই। আমাদের মুক্তিদাতা প্রতু যীশুর নামে, আমেন।

বিশেষ ধন্যবাদের প্রার্থনা 

হে সর্বশক্তিমান ঈশ্বর, করুণাময় পিতা, আমাদের ও নিখিল মানবের প্রতি তুমি যে বিভিন্ন দয়া ও ম্নেহ প্রকাশ করে আসছ, তার জন্য তােমার অযোগ্য দাস-দাসী আমরা, একান্ত বিন্ম্রচিত্তে, তােমাকে আমাদের আন্তরিক ধন্যবাদ নিবেদন করি। আমাদের সৃজন, পালন, ও এ জীবনের সকল আশীর্বাদের জন্য, তােমার বন্দনা করি; সর্বোপরি আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা, জগতের পরিত্রাণ সাধন করে, তুমি যে অসীম প্রেম প্রকাশ করেছ, ও দয়া লাভের উপায় ও গৌরবপ্রাপ্তির আশা দিয়েছ, তার জন্য তােমার গুণকীর্তন করি। অনুনয় করি, তােমার কৃপা সম্বন্ধে, আমাদেরকে উপযুক্ত জ্ঞান দান কর, যেন একান্ত কৃতজ্ঞচিত্তে, তােমার সেবায় আত্মসমর্পণ করি, ও আজীবন ধর্ম ও পূণ্যের পথে চলে কেবল কথায় নয়, কিন্তু কাজেও তোমার মহিমা প্রকাশ করি। আমাদের প্রভু যিশু খ্রীষ্ট দ্বারা, এই প্রার্থনা পূর্ণ কর; তোমার ও পবিত্র আত্মার সাথে, সব সম্মান ও গৌরব চিরযুগ, তাঁকেই অর্পিত হোক। আমেন।

প্রভুর প্রার্থনা 


হে আমাদের স্বর্গস্থ পিতা, তােমার নাম পবিত্র বলিয়া মান্য হউক, তােমার রাজ্য আইসুক, তােমার ইচ্ছা, স্বর্গে যেমন, পৃথিবীতেও তেমনি সিন্ধ হউক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও। আর আমাদের সকল অপরাধ ক্ষমা কর, আমরাও যেমন আমাদের অপরাধীদের ক্ষমা করি। আর আমাদের পরীক্ষায় আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তােমারই। আমেন।


আশীর্বচন


সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তা আমাদের হৃদয় ও মন খ্রীষ্ট যিশুতে রক্ষা করুক,  আমেন। 


বিশেষ দ্র্ট্টব্য

(পাপস্বীকার দুবেলা না করলেও সন্ধ্যার প্রার্থনায় করা বাঞ্জুনীয়। বিস্বাসসূত্রও সকালে বা বিকালে একবার করা বাঞ্ছনীয় । প্রয়ােজনে সময় বুঝে সন্ধ্যায় আরো
একটি গান বিনতি প্রার্থনার আগে বা পরে গাওয়া যেতে পারে।)







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন