Breaking

শুক্রবার, ১৭ জুন, ২০২২

সকালের প্রার্থনা

 সকালের গ্রার্থনা


(সংক্ষিত এ পদ্ধতি শ্রতিদিন সকালে ব্যবহার করা যেতে পারে)

আহবান বাক্য ; (নিচের যে কোন একটি)

১। সদাপ্রভুর উদ্দেশ্যে গান কর, তাঁহার প্রশংসা গান কর, তাঁহার আশ্চর্য কর্ম সকল ধ্যান কর । গীত: ১০৫:২

২। হে আমার গৌরব জাগ্রত হও,নেবল ও বীণে জাগ্রত হও; আমি ঊষাকে জাগাইব। গীত:; ৫৭: ৯

৩। সদাপ্রভু, প্রাতঃকালে তুমি আমার রব শুনিবে, প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাহিয়া থাকিবো : ৫ : ৩

পরিচালক ; হে প্রভু আমাদের মুখ খুলে দাও।

উত্তর প্রত্যুত্তরে

পরিচালক ঃ হে প্রভু আমাদের মুখ খুলে দাও। 
সকলে ঃ আমরা তোমার গুণকীর্তন করব। 
পরিচালক ঃ পিতা ও পুত্র ও পবিত্র আত্মার মহিমা হোক। 
সকলে ঃ আদিতে যেমন তেমনি এখন ও চিরকাল, আমেন। 

গান ঃ ( এখানে গান করা যাবে) 

পাপস্বীকার

আহ্বান বাক্য ঃ ( নিচের যে কোন একটি )
১। আমি উঠে আমার পিতার কাছে যাব, তাঁকে বলব, পিতা স্বর্গের বিরুদ্ধে এবং আপনার সাক্ষাতে আমি পাপ করেছি; আমি আর আপনার সন্তান হবার যোগ্য নই।  লূক ১৫ঃ ১৮-১৯

২। আমরা যদি আমাদের পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধর্মময় বলে আমাদের পাপ ক্ষমা করবেন এবং সকল অধার্মিকতা হতে আমাদের শুচি করবেন। ১ যোহন ১ঃ ৮-৯

পাপস্বীকার প্রার্থনা

সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার কাছে আমরা স্বীকার করি যে, চিন্তায়, কথায় ও কাজে আমাদের নিজ গুরুতর দৌষে আমরা পাপ করেছি। অতএব আমরা ঈশ্বরের কাছে দয়া ভিক্ষা করি।

সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি দয়া করুন, আমাদের পাপ ক্ষমা করুন, সকল মন্দ হতে আমাদের উদ্ধার করুন, পবিত্র আচরণে সুস্থির ও সবল করুন ও আমাদের অনন্ত-জীবনে লয়ে যান; আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা। আমেন। 

অথবা

২ হে সর্বশক্তিমান ও পরম দয়াময় পিতা, আমরা পথভ্রান্ত মেষের ন্যায় তােমার পথ ত্যাগ করে বিপথে ভ্রমণ করেছি; অতিমাত্রায় নিজ হৃদয়ের কল্পনা ও কামনা অনুসারে আচরণ করেছি; তােমার পুণ্যবিধি লজ্ঘন করেছি; 

যা করণীয় তা করিনি, বরং যা নিষিদ্ধ তা করেছি; আমাদের
আত্মা সর্বাঙ্গে ব্যাধিগ্রস্ত। অতএব হে প্রভু, অধম পাপী যে আমরা, আমাদের প্রতি দয়া কর। 
হে ঈশ্বর, মানুষের কাছে আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা তুমি যে অঙ্গীকার করেছ, তদনুসারে অনুতপ্তজনকে ক্ষমা করে
পুনরায় গ্রহণ কর। 
এবং হে পরম দয়াময় পিতা, তারই অনুরোেধে এ অনুগ্রহ দান কর, যেন এখন হতে আমরা বিশুদ্ধ ও সংযতচিত্তে ধর্মাচরণ
করে তােমার পবিত্র নামের গৌরব সাধনে সমর্থ হই। - আমেন।


(পাপস্বীকার প্রার্থনার পরে পুরোহিত উপস্থিত না থাকলে
সান্তনা বাক্য বলা যেতে পারে)


সান্তনা বাক্য : (নিচের যে কোন একটি)

১  হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে
এস, আমি তামাদের বিশ্রাম দিব। মথি ১১: ২৮

২  ধন্য সেই ব্যক্তি, যার পক্ষে সদাপ্রভু অপরাধ গণনা করেন না, ও যার আত্মায় প্রবঞ্চনা নাই । গীত ৩২: ২

( পূরােহিত উপস্থিত থাকলে পাপমােচন-বাক্য বলবেন )

পাপমােচন বাক্য

(কেবল বিশপ বা পুরোেহিত উচ্চারণ করবেন ।)

সর্বশক্তিমান করুণাময় প্রভূ, তােমাদের/আপনাদের সকল পাপ ক্ষমা করুন এবং তােমাদের/আপনাদের অনুতপ্ত হৃদয় ও সংশোেধিত জীবন দান করুন। প্রভু যীশু খ্রীষ্টের দ্বারা তা হােক। আমেন।

গীতসংহিতা পাঠ

(পাঠের শেষে "পিতা ও পূত্র ও পবিত্র আত্মার মহিমা হাোক। আদিতে যেমন; তামনি এখন ও চিরকাল আমেন"(বলা যেতে পারে।)

শাস্ত্র পাঠ

(পুরাতন বা নতুন নিয়ম থেকে যে কোন একটি বা দু'টি পাঠ করা যেতে পারে। দুটি পাঠ করলে প্রথম পাঠের পরে একটি স্তোত্র করা যেতে পারে।)

সাধারণ স্তোত্র

গান বই পৃষ্ঠা ১৯ অথবা ত্রিত্বের স্তব: পৃষ্ঠা ২০
(বাইবেল পাঠের পরে কিছুক্ষণ আনুধ্যান করা বা নীরব ধ্যান করা যেতে পারে।)

বিশ্বাসসূত্র

আমি ঈস্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা। এবং তাঁর একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রীষ্টে, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হলেন, কুমারী মরিয়ম হতে জন্মিলেন, পন্তীয় পীলাতের সময়ে পন্তীয় পীলাতের সময়ে দ্বারা গর্ভহ্থ হলেন, 
কুমারী মরিয়ম হতে জন্মিলেন, দুঃখভােগ করলেন, ক্রুশাবদ্ধ হলেন, মরলেন ও কবরস্থ হলেন, পরলোকে
নামলেন; তৃতীয় দিবসে মৃতদের হতে পুনরায় উঠলেন, স্বর্গে আরাোহণ করলেন, এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন; তথা হতে জীবিত ও মৃতদের বিচার করতে আসবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র থলিক (সার্ব্নীন) মগুডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপমোেচনে, শরীরের পুনরুথানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন।

বিনতি প্রার্থনা 

( মৌখিক প্রার্থনা অথবা নিম্নের প্রার্থনা করা যেতে পারে)

উত্তর-প্রত্যুত্তের

পরিচালক ঃ হে প্রভু আমাদের করুণা কর। 
সকলে ঃ তেমার পরিত্রাণ আমাদের দান কর। 

পরিচালক ঃ পুরোহিত ও অন্যান্য পরিচালকদের ধার্মিকতায় সজ্জিত কর।
সকলে ঃ তোমার মনোনীতদের আনন্দিত কর।

পরিচালক ঃ হে প্রভু তোমার প্রজাদের উদ্ধার কর।
সকলে ঃ আশীর্বাদ কর তোমার মন্ডলীকে।

পরিচালক ঃ হে প্রভু আমাদের দেশের প্রতি সুপ্রসন্ন হোও।
সকলে ঃ অনুগ্রহ করে আমাদের প্রার্থনা শুন।

পরিচালক ঃ হে প্রভু, শাসনকর্তাদের পরিচালনা কর।
সকলে ঃ দন কর তেমার দিব্য জ্ঞান।

পরিচালক ঃ হে প্রভু, পৃথিবীতে শান্তি দাও।
সকলে ঃ তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক সকল জাতির মাঝে।

পরিচালক ঃ হে প্রভু, যারা বিব্রত ও বিপন্ন, তাদের প্রতি আমাদের সজাগ রাখ।
সকলে ঃ যারা অন্যায় ও অত্যাচার ভোগ করে তাদের তুমি করো রক্ষা। 

পরিচালক ঃ হে প্রভু, তেমার পবিত্র আত্মা আমাদের দান কর। 
সকলে ঃ আমাদের অন্তঃকরণ কর পবিত্র। 

অনুগ্রহ লাভর প্রার্থনা

হে প্রভু আমাদের স্বর্গীয় পিতা, সর্বশক্তিমান ও নিত্যস্থায়ী ঈশ্বর, তুৃমি এই প্রভাত পর্যন্ত আমাদের নিরাপদে এনেছ। এই দিনে তােমার মহাশক্তি দ্বারা আমাদের রক্ষা কর এবং প্রসাদ দাও যেন আজ আমরা কোন পাপে কিংবা বিপদে পতিত না হই বরং তােমারই চালনায় তােমার দৃষ্টিতে যা যথার্থ তা সাধন করি। আমাদের প্রভু যীশ্ত খ্রীষ্ট দ্বারা তা হোক। আমেন।

শান্তি লাভের প্রার্থনা।

হে সর্বশক্তিমান ঈশ্বর, সকল সত্য ও শান্তির প্রেরণা তোমা হতেই আগত হয়। প্রার্থনা করি, নিখিল মানবের অন্তরে শান্তির প্রতি প্রকৃত অনুরাগ উদ্দীপ্ত কর,
এবং সর্বজাতির মন্ত্রণাদাতাদের বিশুদ্ধ শান্তিপ্রদ বিজ্ঞতা প্রদান কর, যেন তােমার রাজ্য নির্বিঘ্নে বিস্তার লাভ করে, যে পর্যন্ত না বিশ্বজগৎ তােমার প্রেমের জ্ঞানে পরিপূর্ণ হয়। আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা তা হােক। আমেন।

প্রভুর প্রার্থনা।

হে আমাদের স্বর্গস্থ পিতা, তােমার নাম পবিত্র বলিয়া মান্য হউক, তােমার রাজ্য আইসুক, তােমার ইচ্ছা, স্বর্গে যেমন, পৃথিবীতেও তেমনি সিন্ধ হউক।
আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও। আর আমাদের সকল অপরাধ ক্ষমা কর, আমরাও যেমন আমাদের অপরাধীদের ক্ষমা করি। আর আমাদের পরীক্ষায় আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তােমারই। আমেন।

আশীর্বচন
শান্তির ঈশ্বির সর্বত্র ও সর্বদা আমাদের শান্তি দান করুন। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে, আমেন।

(পুরোহিত উপস্থিত থাকলে তিনি নিজের মত করে আশীর্বচন দিতে পারেন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন